
সংযুক্ত আরব আমিরাত সরকারের ২০২৬ সালের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন আবুধাবিতে বসবাসরত সিলেটের প্রবাসী বাংলাদেশি তরুণ মোহাম্মদ আব্দুল শহিদ। পুরস্কার হিসেবে তিনি পান ৫০ হাজার দিরহাম।
দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় আয়োজিত লেবার মার্কেট অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে তিনি এই সম্মাননা অর্জন করেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
ইউএই সরকারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন ও ৫০ হাজার দিরহাম জয় প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। বিদেশের মাটিতে একজন বাংলাদেশির এমন সাফল্য দেশের ভাবমূর্তি ও প্রবাসীদের ইতিবাচক অবদানকে তুলে ধরেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

