প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। - 21 March 2026, 5:52 PM
জাতীয় ঈদগাহে আজ শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। - 21 March 2026, 10:55 AM
পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার (২১ মার্চ) বাবা-মা'র কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। - 21 March 2026, 3:31 PM
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে আজ শনিবার (২১ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। - 21 March 2026, 4:55 PM
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুভেচ্ছা বিনিময় করেন। - 21 March 2026, 4:54 PM
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। - 21 March 2026, 5:42 PM
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সকালে রাজধানীর মনিপুর গার্লস হাই স্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। - 21 March 2026, 5:12 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। - 16 March 2026, 10:14 PM
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। - 12 March 2026, 9:06 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদকে তিনি সকল যুক্তি, তর্ক এবং জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে তিনি এ কথা বলেন। - 12 March 2026, 9:13 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। - 12 March 2026, 8:58 PM
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। - 12 March 2026, 9:01 PM
জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 12 March 2026, 8:50 PM
আজ রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - 10 March 2026, 1:12 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। - 09 March 2026, 1:06 PM