মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 21 February 2026, 1:59 AM
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। - 21 February 2026, 4:21 AM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান সাক্ষাৎ করেন। - 19 February 2026, 11:57 AM
আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তারেক রহমান । - 18 February 2026, 10:37 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। - 18 February 2026, 10:47 PM
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। - 18 February 2026, 12:59 PM
সাভার জাতীয় স্মৃতিসৌধে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - 18 February 2026, 11:31 AM
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করছে। প্রধানমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 17 February 2026, 6:00 PM
তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। - 17 February 2026, 12:49 PM
সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভা কক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে তাঁকে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। - 17 February 2026, 11:50 AM
প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। - 17 February 2026, 11:19 AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। - 14 February 2026, 8:42 PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটদান শেষে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ও মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। - 12 February 2026, 6:54 PM
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। - 12 February 2026, 10:17 AM
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। - 12 February 2026, 10:23 AM