ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

ইসলাম প্রতিষ্ঠায় হাত পাখায় ভোট দিতে হবে: চরমোনাই পীর

IMG
29 January 2026, 12:00 AM

কুড়িগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামের বিজয়ের জন্য, হাত পাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মা-বোনদের কাছে যাবো, মুরব্বিদের কাছে যাবো। তাদের বোঝাবো ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে। সেই বাক্স হলো হাত পাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাত পাখা প্রতীকেই ভোট দিতে হবে।’ বুধবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ি, রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণায় আয়োজিত জনসভায় চরমোনাই পীর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স। সেই বাক্সটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। সবার কাছে ভোট চেয়ে তিনি বলেন, ‘যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা দেশকে ভালোবাসি, যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সেই মা–বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামী অনুশাসনে যদি দেশ পরিচালনা না করবেন, তবে ২৪-এর জুলাই আন্দোলনের কী দরকার ছিল। এতো প্রাণের বিনিময়ে, আবু সাইদ, মুগ্ধদের প্রাণ বিসর্জনের কোনো দরকার ছিল না। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মণ্ডলীর সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের দলীয় প্রার্থী মাওলানা মো. নুর বখত এতে বক্তব্য রাখেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন