ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন তারেক রহমান

IMG
29 January 2026, 1:00 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ ১৯ বছর পর আজ নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচির পর সড়ক পথে বগুড়ায় আসবেন তিনি। সন্ধ্যায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। তাঁকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।

বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাত যাপন করবেন তারেক রহমান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনে প্রচারে অংশ নেবেন তিনি। বিকেলে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে ‘জিয়াবাড়ি’–তে যাবেন তারেক রহমান।

তাঁর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে চায় বগুড়া জেলা বিএনপি। আজ সকাল থেকে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে শুরু করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তারেক রহমানের আগমন উপলক্ষে হোটেল নাজ গার্ডেন নান্দনিক সাজে সাজানো হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত সিসিটিভি লাগানো হয়েছে। নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত ১১ জানুয়ারি বগুড়ায় আসার কথা ছিল তারেক রহমানের। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়। লন্ডনে প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর এটাই নিজ নির্বাচনী এলাকায় তাঁর প্রথম সফর। ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালনকালে সর্বশেষ বগুড়ায় এসেছিলেন তারেক রহমান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন