ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শফিকুর রহমান

IMG
29 January 2026, 1:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৯) রাজধানীর মিরপুর-১০ নম্বরে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন তিনি।

এসময় জামায়াত আমির বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। তিনি আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ। জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। ঢাকা-১৫ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন