বরিশাল, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বরিশালে শুরু হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে শুরু হয় এই জনসভা। জনসভায় যোগ দিতে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান।
এ জনসভা উপলক্ষে দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। তাঁকে এক নজর দেখার জন্য সভাস্থলে ঢল নেমেছে তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের।
দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি জনসভায় বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তারেক রহমান।
দলীয় চেয়ারম্যানের সফর উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে। বিভাগের ৬ জেলা ও উপজেলা থেকে সমাবেশের একদিন আগেই নেতাকর্মীরা বরিশাল নগরীতে এসেছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তাঁরা বেলস পার্ক মাঠে এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com