শেরপুর, বাংলাদেশ গ্লোবাল: শেরপুর-৩ ( (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত তিনটা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, কিডনি জনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান বাদল মারা যান। তিনি শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com