ঢাকা      শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

আজ সিলেট যাচ্ছেন শফিকুর রহমান

IMG
07 February 2026, 10:47 AM

সিলেট, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রথমে হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ জনসভাস্থল। জনসভা ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস।

আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে তিন দিন রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন