ঢাকা      শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে ট্রাম্পের আদেশ

IMG
07 February 2026, 11:00 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এরপর তিনি বলেন, ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। ওই আদেশে কতো শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি। তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে- এমন যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।

নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের তিনি বলেন, ইরানের হাতে 'কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।'

এটি এমন সময়ে হলো, যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই।

এর আগে, চলতি বছরের শুরুতে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথ-এ ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যেসব দেশ ব্যবসা করে' তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

গত ১২ জানুয়ারি তিনি লিখেছিলেন: 'অবিলম্বে কার্যকর হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন