ঢাকা      শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

নানি বাড়ির মানুষদের কাছে ভোট চাইলেন তারেক রহমান

IMG
07 February 2026, 5:49 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে নানি বাড়ির মানুষদের কাছে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, ‘দিনাজপুরের মানুষের প্রথম ফসল ধান। সেই ধানের শীষে ভোট চাইছি।’

তারেক রহমান বলেন, ‘এই এলাকার উন্নয়ন হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন উন্নয়ন করেছে। ক্ষমতায় এলে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প কারখানা গড়ে তোলা হবে। দিনাজপুরের লিচুকে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। মা-বোনদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন এ এলাকার সন্তান খালেদা জিয়া। এই নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে দেশের মালিকদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি। আপনাদের পরিকল্পনা জানতে চাই। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।’

এ সময় সব ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তিনি দেশ ছেড়ে যাননি। সেটি হোক আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন