ঢাকা      রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম

নির্বাচন ভদ্র প্রক্রিয়া, রায় জোর করে আদায় করা যায় না: শফিকুর রহমান

IMG
08 February 2026, 6:04 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনী গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা গোলাগুলি করেছে তাদের সংযত হওয়া উচিত। নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া, এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না। ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। এটার জন্যই জাতি মুখিয়ে আছে।

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। তিনি জানান, সাংবাদিকরা যমুনায় একটি দাবি নিয়ে গিয়েছিলেন এবং তিনি যতোটুকু জানেন, তাদের আশ্বাসও দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমি ঢাকার বাইরে ছিলাম। তারা হয়তো আশ্বাসটার ডেলিভারিটা আরও তাড়াতাড়ি চেয়েছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, একটি অতি উৎসাহী ব্যক্তি পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে তিনি মনে করেন। “এটাকে আমরা ভালোভাবে দেখছি না"।

তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিকেরই সংযত থাকা প্রয়োজন। আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব রয়েছে। সবাইকে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা উচিত। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন গণসংযোগে উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন