ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আল্লামা মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হক বিজয়ী হলে এলাকাবাসী একজন মর্যাদাবান মন্ত্রী পাবেন। তাই এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে ফেরা পর্যন্ত এই পাহারা দিতে হবে।
তিনি বলেন, ভোট ছিনতাই ও দুঃশাসন ফিরিয়ে আনার কোনও দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। এটি একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিছু অসৎ ব্যক্তি মাদক, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি চালিয়ে আসছে। যারা এই অস্ত্রবাজি, ধাপ্পাবাজি করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে বাঁচিয়ে তুলবো।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com