ঢাকা      মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
শিরোনাম

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না : তারেক রহমান

IMG
10 February 2026, 5:49 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে, দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না।’

তিনি বলেন, ‘কেউ কেউ শুধু দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে সেদিকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার, আমরা সবাই বাংলাদেশি।’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সংঘটিত গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন