ঢাকা      বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
শিরোনাম

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

IMG
11 February 2026, 9:53 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জ্বর, ঠান্ডা এবং শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের আগে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রিজভীকে দেখতে রাত নয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান তিনি।

জানা গেছে, রিজভীর বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দলের পক্ষ থেকে হাসপাতালে বেশি ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্য রুগীদের কোনো সমস্যা না হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে ভর্তি করা হয়। এই তথ্য জানিয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন