ঢাকা      বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী

IMG
11 February 2026, 10:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা দেন তারা।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া ওই চার স্বতন্ত্র প্রার্থী হলেন- সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট্রের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

আজ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তাকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তারা নিজেরাই ঘোষণা দেবেন।

এ সময় উপস্থিত দুই প্রার্থী এস এম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়া বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন