ঢাকা      শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

IMG
12 February 2026, 7:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। সারাদেশের সকল কেন্দ্র থেকে আসন ভিত্তিক ভোটের ফলাফল আসতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের মধ্যে হয়তো জানা যাবে, আগামী সংসদে কে কোন সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

এর আগে, দেশব্যাপী সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। দেশের অনেক আসনের ফলাফল আসতে শুরু করেছে।

আওয়ামী লীগ ছাড়া এবারের নির্বাচনে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সারাদেশে নির্বাচন কেন্দ্রীক কিছু বিছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল প্রান্তের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

ভোট সুষ্ঠু করতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটগ্রহণকে গ্রহণযোগ্য করতে সরকারের প্রাণপণ প্রচেষ্টার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের ভোটে পৌনে ১৩ কোটিরও বেশি ভোটার তালিকাভুক্ত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন