ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যদের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। পাশাপাশি মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com