ঢাকা      বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ১০

IMG
26 February 2026, 2:00 AM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার রাত ৯টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা। আগুনে আশপাশের প্রায় ৩০–৪০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী কাজ করছে।

অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ায় শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পাম্প কর্তৃপক্ষের অবহেলাকে দুর্ঘটনার জন্য দায়ী করছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন