ঢাকা      শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি কোয়েল মল্লিক

IMG
28 February 2026, 6:13 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে রাজনীতিতে পা রাখলেন ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজনীতিক মহলের অনুমান, মল্লিক বাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অত্যন্ত সুসম্পর্ক। সেই দিক থেকেই হয়তো তৃণমূলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছে কোয়েলকে। ২০২১ সালের উপনির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে৷

সে বছর মনোনয়ন জমা দিতে গিয়ে মমতা নিজেই নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে নিসপাল সিং রানের পরিচয় করিয়ে দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, ‘ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷’ কিছুদিন আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে উন্নয়নের পাঁচালি দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যসভায় তৃণমূলের মনোনয়ন তালিকায় রয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের সাবেক ডিজিপি রাজীব কুমার ও বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী। বাবুল সুপ্রিয় দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার পর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী।

চলতি বছর রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এই সংগীত শিল্পীর নামও। তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছে, "আমরা আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনোকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের নাম ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দিত।"

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন