ঢাকা      রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

IMG
28 February 2026, 8:59 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। নিরাপত্তা ঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

এ অবস্থায় সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। পবিত্র ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আরও হাজারো যাত্রীর সঙ্গে তিনি এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম নিজেই এ কথা জানিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে মুশফিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরও লিখেছেন, ‘বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারবো। সবার কাছে দোয়া প্রার্থী।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন