ঢাকা      মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কুয়েতে মার্কিন দূতাবাস এলাকায় ধোঁয়া

IMG
02 March 2026, 2:55 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কুয়েতের মার্কিন দূতাবাস ও আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর প্রকাশ করেছে।

রয়টার্স জানিয়েছে, সেখানে ফায়ার ফাইটার্স এবং অ্যাম্বুলেন্সও রয়েছে। ইতোমধ্যে ধোঁয়া দেখা যাওয়ার পর দূতাবাসে কাউকে না যেতে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে বাসায় শেল্টার নিতে অনুরোধ করা হয়েছে।

মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলেছে, "দূতাবাসে আসবেন না। আপনার বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।"

একই সাথে কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের "যেখানেই আছেন সেখানেই আশ্রয় নেয়া, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে" বলা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন