ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ওমরাহ করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় যাওয়া ইরানিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। বিবিসি অ্যারাবিকের একটি খবরে বলা হয়েছে, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জানা গেছে, সোমবার স্বাভাবিকভাবেই সৌদি-ইরাক সীমান্ত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর ইরানে প্রবেশ করেন তারা। মক্কা ও মদিনায় ইরানি ওমরাহ যাত্রীর সংখ্যা মোট নয় হাজার বলেও জানানো হয়েছে ওই খবরে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com