ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দু'টি ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় “সীমিত মাত্রার অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য ক্ষয়-ক্ষতি” হয়েছে।
সৌদি আরবের জেদ্দা, রিয়াদ এবং জাহরানে যুক্তরাষ্ট্র মিশনের কর্মীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা জারি করা হয়েছে। একই সাথে ওই অঞ্চলে অবস্থিত যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার কথা জানা গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com