ঢাকা      মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কিয়ের স্টারমার সাহায্য করছেন না: ডোনাল্ড ট্রাম্প

IMG
03 March 2026, 4:15 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে মার্কিন হামলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য সানের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, "প্রধানমন্ত্রী সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে, আমি এমনটা দেখবো। আমি কখনো ভাবিনি যে, আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাবো।"

এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, "এটা খুবই দুঃখজনক যে, সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই।" সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেন, তাঁর সরকার "আকাশ থেকে শাসন ব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না।"

এছাড়া শুরুতে ইরানে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। যদিও পরবর্তীতে ইরানি স্থাপনাগুলোতে "প্রতিরক্ষামূলক" হামলার জন্য তাদের ঘাঁটিগুলো খুলে দেয়।

ডোনাল্ড ট্রাম্প দ্য সানকে বলেন, "ফ্রান্স দুর্দান্ত। তারা সবাই দুর্দান্ত। যুক্তরাজ্য অন্যদের থেকে অনেক আলাদা।"

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন