ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ইরানে ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ১৭৬ জন শিশু সহ ৭৪২ জন বেসামরিক নাগরিক মারা গেছেন।
ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেছেন, ইরানের নয়টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছন তিনি।
এদিকে, তেহরানের গান্ধী হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগের জবাবে আইডিএফ দাবি করেছে, "হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।" যদিও ইসরাইল এবং যুক্তরাষ্ট্র উভয়কেই ওই হাসপাতালে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com