ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের রাজধানী তেহরান, বুশেহর এবং উর্মিয়া সহ বিভিন্ন শহরে আক্রমণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গত কয়েক ঘণ্টা ধরে ইরানের কয়েকটি বড় শহরের মতো পারদিস এবং পারচিনের মতো এলাকাগুলোতেও অব্যাহতভাবে আক্রমণ চালানো হচ্ছে।
ইসফাহানের একটি স্থানে আজ মঙ্গলবার হামলায় তিনজন নিহত হয়েছেন। আর ইরানের কেরমানে সেনা বিমান ঘাঁটিতে হামলায় ১৩ জন মারা গেছেন।
এছাড়া মিনাব স্কুলে চালানো হামলার সময় ৩৫ জন শিক্ষক ও কর্মচারী ছিলেন। তাদের মধ্যে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
যুদ্ধের শুরু থেকে প্রায় পাঁচটি বড় হাসপাতাল, বেশ কয়েকটি জরুরি কেন্দ্র এবং মোট ১০টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তেহরানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, গতকাল সোমবার বিমান হামলায় আটটি অ্যাম্বুলেন্স এবং সহায়তাকারী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com