ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ শেষে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো বিস্তৃত ও গতিশীল করতে চায় নয়াদিল্লি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। প্রণয় ভার্মা আরও বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তুর্ভুক্তি স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com