ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর আরও ছয়টি ড্রোন ধ্বংস করেছে। এ নিয়ে সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩৫টি ড্রোন ধ্বংস করলো ইরান। তেহরানে অবস্থিত খাতামুল আম্বিয়া (আ.) ঘাঁটি এবং ইসফাহান, কাসর শিরিন, তাব্রিজ ও খুজেস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার ছয়টি ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর থেকে বিমানবাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আর্কিও ১৯, হেরন, হার্মেস, অরবিটারসহ বিভিন্ন মডেলের ৩৫টি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে। একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com