ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। আজ বুধবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্ছ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফন করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স। মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তাঁর বাবাকেও দাফন করা হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর জানায় ইরানের সংবাদ মাধ্যমগুলো। এদিকে, ওই হামলায় আহত খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দু'দিন মারা গেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com