ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।
দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশে ড্রোন হামলার প্রসঙ্গ টেনে রুবিও জানান, সেখানে অবস্থানরত সমস্ত মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং সবাই নিরাপদে আছেন।
মার্কো রুবিও আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ১ হাজার ৬০০ জন মার্কিন নাগরিক অঞ্চলটি ছাড়ার জন্য সহায়তার আবেদন করেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com