ঢাকা      বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানের দুই হাজার লক্ষ্যে আক্রমণ: জানালো মার্কিন সেনা

IMG
04 March 2026, 11:47 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংঘাতের চতুর্থ দিনে ইরানের দুই হাজার নিশানায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও মেসেজে বলেন, "আমরা ইরানের বিমান প্রতিরক্ষায় আঘাত করেছি। একই সঙ্গে ইরানের ব্যালেস্টিক মিসাইল, লঞ্চার এবং ড্রোন ধ্বংস করেছি।"

যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা, ২০০টি ফাইটার বিমান, দুইটি বিমানবাহী তরী এবং বম্বার এই অপারেশন এপিক ফিউরিতে অংশ নিয়েছে। অ্যাডমিরাল কুপার জানিয়েছেন, এটি মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার সবচেয়ে বড় সেনা বহর।

অন্যদিকে, এই সংঘর্ষে নিহত চার মার্কিন সেনাকে শনাক্ত করা হয়েছে। কুয়েতের পোর্ট শুয়াইবার কমান্ড সেন্টারে ইরানের ড্রোন আক্রমণে এই সেনাদের মৃত্যু হয়। এই চার সেনা হলেন: ফ্লোরিডার ক্যাপ্টেন কোডি এ খোর্ক, নেব্রাস্কার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল টিয়েটজেন্স, মিনেসোটার সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম আমোর এবং আইওয়ার সার্জেন্ট ডেক্লান জে কোডি।

এদিকে, দুবাইয়ে মার্কিন দূতাবাসের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। এটি ইরানের হামলা বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, "ড্রোনটি দূতাবাসের বাইরে পার্কিং এলাকায় পড়ে।" সেখানে আগুন জ্বলতে দেখা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন