ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁরা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তাঁর ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com