ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গত ২৪ ঘণ্টায় অম্তত ২২০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে। এছাড়াও তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো-
১) মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলাশ ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
২) আল-জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় ২০০ জন হতাহত হয়েছে।
৩) পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com