ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দু'জন নিহত

IMG
09 March 2026, 12:25 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি। অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে এ হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জে দু'জন নিহত হওয়ার কথা জানা গেলো।

গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরাইলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন