চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। আজ সোমবার সকাল ছয়টায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়।
আজ ভোরে শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথবাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, সাঁজোয়া যান সহ ভারি অস্ত্র সজ্জিত একাধিক গাড়ি।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ ও সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযান। এতে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, র্যাব-১১, র্যাব-১৫, র্যাব-৭, চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা।
জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। চারজনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মাম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com