ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, তাদের সশস্ত্র গ্রুপগুলো গত ২৪ ঘণ্টায় ইরাক ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরাকের ইসলামী প্রতিরোধ জোট আজ মঙ্গলবার ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন শত্রুদের অবস্থানগুলোতে আঘাত হেনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
এর আগে ‘রেজাল আলবাস আশশাদিদ’ ও ‘আসহাবে কাহাফ’ নামের দু’টি গ্রুপ বলেছিল যে, তারা সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com