ঢাকা      বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পর্যটন উন্নয়নে চীনের যৌথ বিনিয়োগ প্রস্তাব

IMG
11 March 2026, 11:45 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের পর্যটন খাতের আধুনিকায়ন ও বিমান যোগাযোগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বিশেষ করে কক্সবাজারের অবকাঠামো উন্নয়ন এবং বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এসময় ইয়াও ওয়েন বাংলাদেশ থেকে চীনের গুরুত্বপূর্ণ শহর বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের সংখ্যা (ফ্রিকোয়েন্সি) বাড়ানোর প্রস্তাব দেন। এতে পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আশ্বাস দেন।

বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বৈঠকে জানানো হয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে চীন। বড় প্রকল্প বাস্তবায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার বিষয়ে বৈঠকে উভয় পক্ষ গুরুত্ব দেয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন