ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে যুদ্ধ ‘আমরা এখনো শেষ করিনি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ট্রাম্পকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, 'ইরান যুদ্ধ শেষ হতে আর কী প্রয়োজন?' জবাবে তিনি বলেন, ‘একই ধারা অব্যাহত থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'তারা (ইরান) তাদের নৌবাহিনী হারিয়েছে। তাদের বিমানবাহিনীও শেষ। তাদের কোনো বিমান বিধ্বংসী ব্যবস্থা বা রাডার অবশিষ্ট নেই। তাদের নেতারাও আর নেই। চাইলে আমরা আরও ভয়াবহ কিছু করতে পারি।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইতিহাসে যেকোনো দেশের তুলনায় আমরা ইরানকে সবচেয়ে কঠিন আঘাত করেছি। তবে আমরা এখনো কাজ শেষ করিনি।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com