ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত

IMG
13 March 2026, 8:53 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এ কথা জানিয়েছেন। ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে, ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েকশ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাঁরা সেখানে অবস্থান করছেন। ইরবিল ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন