ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরাকে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত

IMG
13 March 2026, 9:02 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইউএস সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন বন্ধুপ্রতিম আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দু'টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে।

বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

যুদ্ধের সময় সাধারণত অনেক দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন