ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে আজ শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।
তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, আজ শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হ, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ছয়টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে তাঁকে ভর্তি করানো হবে। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com