শরিফুল ইসলাম, সাভার: মুক্তিযোদ্ধের ৫৫ বছরেও রাজাকার ও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আজ শুক্রবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন হবে। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে এবং এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তাঁরা শ্রদ্ধা নিবেদন শেষে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া করেন ও এক মিনিট নীরবতা পালন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com