ঢাকা      শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

IMG
14 March 2026, 5:40 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের আরো পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের পর জাতীয় সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসময় উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রশাসকরা হলেন: বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি করপোরেশনে রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন