ঢাকা      সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শিরোনাম

র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

IMG
16 March 2026, 3:04 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আহসান হাবীব পলাশ র‌্যাবের মহাপরিচালক হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আহসান হাবীব পলাশের বাড়ি গাইবান্ধায়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন