ঢাকা      শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে: ভারতীয় হাইকমিশনার

IMG
16 March 2026, 4:12 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তি‌নি।

প্রণয়‌ ভার্মা বলেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে। এর আগে, চল‌তি মাসের শুরুর দি‌কে ভারতীয় হাইক‌মিশনার ব‌লেছি‌লেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার স‌ঙ্গে আলোচনার বিষ‌য়ে ভারতীয় হাইক‌মিশনার বলেন, ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রস বর্ডার এনার্জি কানেক্টিভিটি নি‌য়ে আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায়, তা নি‌য়ে আমরা আলোচনা করে‌ছি। আমরা চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেছি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন