ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

সাবেক সাংসদ ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত

IMG
18 March 2026, 2:22 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ ইমামতি করেন। এর আগে, তাঁর ছেলে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও চাঁদপুরবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জি এম ফজলুল হক ছিলেন সৎ গুণের অধিকারী এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তারপর মরহুমের কফিনে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জানাজায় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, তিনি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জি এম ফজলুল হক ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসাবে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন