ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

IMG
18 March 2026, 10:12 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম- মো. সোহেল (২২)। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জের বাসিন্দা।

কোতোয়ালী থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় সোহেল নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া রুবা আক্তার (২০) নামের এক নারী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারেন। তবে কতোজন নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন