ঢাকা      রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
শিরোনাম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে আহত দেড় শতাধিক

IMG
22 March 2026, 8:47 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দু'টি শহরে শনিবার রাতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি কর্মকর্তারা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার শিকার শহর দু'টি হলো আরাদ ও দিমোনা।

জানা গেছে, ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ জানিয়েছে, এই হামলায় দিমোনার প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কী-না সে বিষয়ে তারা অবগত নন।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন