কিশোরগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। আজ রোববার বিকেলে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ। কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটর সাইকেল আরোহী তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে আসছিলেন। ঘটনাস্থলে মোটর সাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটর সাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু'জন মারা যায়।
মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেের কর্তব্যরত চিকিৎসকরা রাতে তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com